বটিয়াঘাটায় গৃহবধূর আত্মহত্যা

বটিয়াঘাটা প্রতিনিধি

খুলনার বটিয়াঘাটা উপজেলার ৬ নম্বর বালিয়াডাঙ্গা ইউনিয়নের তালিয়ামারা গ্রামে আরিফা (৩৫) নামে এক গৃহবধূ গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

তিনি ওই গ্রামের আছাবুর মোল্লার স্বামীর।

পারিবারিক সূত্রে জানা যায়, গত রবিবার রাতে নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। স্বামীর সঙ্গে মনোমালিন্যের জেরে তিনি এ ঘটনা ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে সোমবার পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। আত্মহত্যার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন