খুলনা ও বাগেরহাট ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, বিভাগে ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ২৯০

নিজস্ব প্রতিবেদক

খুলনা বিভাগে ডেঙ্গু পরিস্থিতির আবারও অবনতি ঘটেছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ২৯০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

মৃতদের মধ্যে খুলনা জেলায় ২ জন এবং বাগেরহাটে ১ জন রয়েছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এ তথ্য জানিয়েছেন।

এদিকে এই নিয়ে সারাদেশে ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ হাজার ৫৯৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন