খুলনা গেজেট ও প্রেসক্লাব নেতৃবৃন্দকে এমইউজের নবনির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা

খবর বিজ্ঞপ্তি

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার নবনির্বাচিত নেতৃবৃন্দ খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। সাংবাদিকদের কল্যাণে উভয় সংগঠন অভিন্নভাবে কাজ করার অঙ্গীকার করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত শুভেচ্ছা ও মত বিনিময়কালে সাংবাদিক নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন।

এছাড়া রাত ৮টার দিকে সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দ খুলনা গেজেট পরিবারের সাথে বার্তা বিভাগে সৌজন্য স্বাক্ষাত করেন। এসময় নেতৃবৃন্দ খুলনা গেজেট-এর সম্পাদক মন্ডলীর উপদেষ্টা গাজী আলাউদ্দিন আহমদ-এর হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। উপস্থিত ছিলেন গেজেট-এর বার্তা সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, প্রধান প্রতিবেদক মোহাম্মদ মিলন, সহ-সম্পাদক এসএম মাহবুবুর রহমান, মোঃ আনিছ উদ্দিন, নিজস্ব প্রতিবেদক মোঃ জাহাঙ্গির হোসেন, জাহিদুল ইসলাম সাগর প্রমুখ।

প্রেসক্লাবে শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক বেল্লাল হোসেন সজল, কোষাধ্যক্ষ বিমল সাহা, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার নবনির্বাচিত সভাপতি আবু তৈয়ব, সাধারণ সম্পাদক এ এইচএম শামিমুজ্জামান, কোষাধ্যক্ষ রাজু আহমেদ, সহ-সম্পাদক ফকির শহিদুল ইসলাম, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক খাইরুল আলম, নির্বাহী সদস্য হাসান আহমেদ মোল্লা, কনক রহমান, রামিম চৌধুরী, প্রেসক্লাবের সদস্য সোহাগ দেওয়ান, আহসানুর রহমান তানজির, এমইউজের সদস্য নুরুল আমিন নূর, রাজু হাওলাদর, মাসুদ আল হাসান, খান আহসানুল আমিন প্রমুখ।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন