বটিয়াঘাটা উপজেলার চক্রাখালী মল্লিকের মোড় সংলগ্ন এলাকায় বাবলি ঢালী (৩৫) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে।
সে ওই এলাকার চিকিৎসক দেবাশীষ রায়ের স্ত্রী।
পুলিশ ও এলাকাবাসী জানায়, পল্লী চিকিৎসক দেবাশীষ রায় গত বছর সৌদি আরবে যায়। এমতাবস্থায় তার স্ত্রী বাবলি ঢালী বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বসত ঘরের টিনের ছাউনির অ্যাঙ্গেলের সাথে দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
প্রতিবেশী ও স্বজনরা থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
খুলনা গেজেট/এএজে

