নতুন ভবনে লবণচরা থানা: জনসেবায় আরও একটি মাইলফলক

নিজস্ব প্রতিবেদক

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) নবনির্মিত লবণচরা থানা ভবনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে ভবনের উদ্বোধন করেন পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি (গ্রেড-১, অ্যাডমিন) একেএম আওলাদ হোসেন।

এসময় অতিরিক্ত আইজিপি থানা প্রাঙ্গণে একটি ‘রুদ্রপলাশ’ গাছের চারা রোপণ করেন। পরে তিনি নবনির্মিত থানা ভবন ঘুরে দেখেন। এছাড়া অফিসার ইনচার্জের কক্ষসহ অন্যান্য সকল দাপ্তরিক কক্ষ এবং থানা ব্যারাক পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি থানায় সংরক্ষিত পরিদর্শন খাতায় তার মন্তব্য ও স্বাক্ষর লিপিবদ্ধ করেন।

উল্লেখ্য, লবণচরা থানার কার্যক্রম একটি ভাড়া বাড়িতে পরিচালিত হয়ে আসছিল। কেএমপি কর্তৃপক্ষ আশা প্রকাশ করে, এই আধুনিক ও উন্নত কর্মপরিবেশের মাধ্যমে পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা আরও বিকশিত হবে এবং জনগণের সেবার মান আরও উন্নত হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মোস্তাফিজুর রহমান, এ কে এম মোশাররফ হোসেন মিয়াজী, মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, এম, এম শাকিলুজ্জামানসহ কেএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন