নির্জনা হত্যা মামলায় বাবা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

খুলনার সরকারি ইকবালনগর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আরফানা হোসেন নির্জনা হত্যা মামলার প্রধান আসামি আকাশকে গ্রেপ্তার হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে ডুমুরিয়া থেকে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আকাশ নির্জনার বাবা। তিনি সদর থানার মিস্ত্রিপাড়া খালপাড় এলাকার বাসিন্দা মীর সোহরাব হোসেনের ছেলে।

সদর থানা পুলিশের একটি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও র‌্যাবের একটি অভিযানিক দল জানতে পারে নির্জনার বাবা আকাশ ডুমুরিয়ায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় এ যৌথ বাহিনী। দুপুর আড়াইটার দিকে উপজেলার বাজারে আব্দুল কুদ্দুসের চায়ের দোকানে হানা দিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন