খুলনা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা গতকাল শুক্রবার বেলা ১১টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ূন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক রকিব উদ্দিন পান্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন সংগঠনের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, ফারুক আহমেদ, আনোয়ারুল ইসলাম কাজল, সাবেক সাধারণ সম্পাদক অমিয় কান্তি পাল, মল্লিক সুধাংশু, আসাদুজ্জামান খান রিয়াজ, বিএফইউজে’র সাবেক নির্বাহী সদস্য হুমায়ুন কবীর, ইউনিয়নের সদস্য শেখ কামরুল আহসান, মেহেদী মাসুদ খান, দিলীপ বর্মণ, শামিম আশরাফ শেলী, বিমল সাহা, সাইদা আক্তার রিনি, খন্দকার মোঃ কবিরুজ্জামান বাপ্পী, শেখ আব্দুল্লাহ, নূরুল হাসান লিটু।
সভার শুরুতে সংগঠনের আহ্বায়ক সাংগঠনিক প্রতিবেদন ও আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন। এছাড়া সভায় খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলামের মাতা শিরিনা বেগমের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।
এদিকে ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন আজ শনিবার অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে বিরতিহীন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সংগঠনের ১১৮ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচনে সভাপতি পদে দুই জন, সাধারণ সম্পাদক পদে দুই জন, সহ-সভাপতি পদে তিন জন এবং দপ্তর সম্পাদক পদে দুই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই নির্বাচনে যুগ্ম-সম্পাদক, কোষাধ্যক্ষ, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক ও তিন জন নির্বাহী সদস্য পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
খুলনা গেজেট/এএজে

