নগরীতে নিখোঁজ শিশু উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

খুলনার মির্জাপুর থেকে নিখোঁজ হওয়া মো. উৎসব হোসেনকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় বাবুখান রোড থেকে তাকে উদ্ধার করা হয়।

শিশুটি বিকে স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

খুলনা থানার এসআই ধনঞ্জয় বলেন, রবিবার দুপুর ৩টার নিখোঁজ শিশুটির বাবা-মা বাড়িতে ঘুমিয়েছিল। এ সুযোগে ৫ হাজার টাকা নিয়ে বের হয় উৎসব। রাতে বিভিন্নস্থানে তাকে খুঁজে না পেয়ে বাবা বাদী হয়ে সদর থানায় জিডি করেন।  সোমবার সন্ধ্যায় বাবুখান রোডে একা ঘোরফেরা করছিল সে। এ সময় পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন