খুলনা মহানগরীর বড় মির্জাপুর দৈনিক অনির্বাণের পাশের গলির বাসিন্দা মো: উজ্জল হোসেনের ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া স্কুল ছাত্র মোঃ উৎসব হোসেন নিখোঁজ হয়েছেন। রবিবার বেলা তিনটার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এ ব্যাপারে সদর থানায় জিডি করা হয়েছে।
জানা গেছে, গত রাতে ইমো নাম্বার থেকে নিখোঁজ উৎসব ফোন করে শুধু আম্মু বলে কেটে দেয়। বাড়ি থেকে বের হওয়ার সময় উৎসব ৫ হাজার টাকা নিয়ে গেছে। তার বাবা একজন মাছ ব্যবসায়ী।
খুলনা গেজেট/এনএম

