খুলনার দৌলতপুর থানার নতুন রাস্তা মোড়ের এনা কাউন্টারের টিকিট বিক্রেতা ইমন মালকে (২১) গলাকাটা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৫ জুলাই) সন্ধ্যায় তাকে ওই কাউন্টারের বাথরুম থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে পুলিশ একটি ধারালো ব্লেড উদ্ধার করে। তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় স্থানীয়রা।
ইমন মাল দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের সাজু মালের ছেলে। সে দৌলতপুর বিএল কলেজের শিক্ষার্থী।
খুলনা গেজেট/এএজে

