চেক ডিজঅনার মামলায় ব্যবসায়ীর এক বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

চেক ডিজঅনার মামলায় খুলনার একটি আদালত নসরুল জামান নামে এক ব্যক্তিকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। পাশাপাশি তাঁকে ৮১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (৫ জুলাই) খুলনার যুগ্ম মহানগর ২য় আদালতের বিচারক মো. বেল্লাল হোসেন এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামি রূপসা উপজেলার চর রূপসার বাসিন্দা রশিদ মোড়লের ছেলে।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী মো. কামরুজ্জামান পলাশ। রায় ঘোষণার সময় আসামি নসরুল জামান আদালতে উপস্থিত ছিলেন না।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন