ডুমুরিয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

উত্তর ডুমুরিয়া প্রতিনিধি

খুলনার ডুমুরিয়া উপজেলার বরুনা গ্রামে মায়ের বকুনিতে অভিমান করে পূজা রানী কুন্ডু (১৫) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। শুক্রবার (৪ জুলাই) রাতে ঘরের সিলিং ফ্যানের হুকের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঘটনা ঘটে।

নিহত পূজা রানী কুন্ডু উপজেলার বরুনা গ্রামের কৃষ্ণ কুন্ডুর মেয়ে। সে বরুনা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল এবং বর্তমানে বিদ্যালয়ের অর্ধবার্ষিক পরীক্ষায় অংশ নিচ্ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইংরেজি বিষয়ের পরীক্ষা প্রত্যাশামতো না হওয়ায় বিষয়টি জানতে পেরে পূজার মা শম্পা কুন্ডু তাকে বকাঝকা করেন। এতে অভিমান করে পূজা নিজের কক্ষে চলে যায়। পরে রাত সাড়ে ১১টার দিকে পূজার দাদা জীবন কুন্ডু তাকে ডাকতে গিয়ে ঘরের ফ্যানের হুকের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত দেখতে পান। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চেঁচুড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ দেলোয়ার হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—পড়ালেখা নিয়ে মায়ের সঙ্গে মনোমালিন্যের জেরে ওই ছাত্রী আত্মহত্যা করেছে। এ শনিবার সকালে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন