বৃহস্পতিবার । ২রা জুলাই, ২০২৬ । ১৮ই আষাঢ়, ১৪৩৩

লবণচরায় দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

নিজস্ব প্রতিবেদক

খুলনার লবণচরা এলাকায় মোঃ রাতুল শেখ (২২) না‌মের এক যুবক‌কে গু‌লি ক‌রে‌ছে দুর্বৃত্তরা। বৃহস্প‌তিবার সকাল ৭টার দি‌কে লবণচরা থানার আশি‌বিঘা এলাকার এক‌টি মা‌ঠে গু‌লি ক‌রে ফে‌লে রেখে যায়। পরবর্তী‌তে স্থানীয়রা তা‌কে উদ্ধার ক‌রে খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নি‌য়ে যায়।

আহত যুবক লবণচরা থানার হরিণটানা এলাকার প্রেম গলির বাসিন্দা আবু হোসেনের বাড়ির ভাড়াটিয়া শের আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে মোঃ রাতুলসহ কয়েকজন যুবক মাঠে ছিল। এর মধ্যে শব্দ শুনতে পেয়ে আশিবিঘা বালুর মাঠে গিয়ে দেখা যায় রাতুল মাঠের মধ্যে শুয়ে আছে। দুর্বৃত্তরা তার ডান পায়ের উরুতে গুলি করে পালিয়ে যায়। কী কারণে তাকে গুলি করা হয়েছে তা তারা বলতে পারেনি। দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে নেওয়া হয়।

লবণচরা থানার এসআই আশরাফুল আলম বলেন, খবর পেয়ে খুমেকে যাই। তার সার্বিক অবস্থার খোঁজ খবর নেওয়া হয়। ঘটনার কারণ সম্পর্কে রাতুল এখনও কোনো তথ্য পুলিশকে দেয়নি। ঘটনার সাথে যারা জড়িত তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

 

খুলনা গেজেট/সাগর/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন