খুলনার খালিশপুরে হোমিও চিকিৎসকের মা মমতাজ পারভীন হত্যা মামলায় তদন্তেপ্রাপ্ত আসামি মো. মাসুম হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বুধবার (১ জুলাই) খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মো. আসাদুর জামান এ রিমান্ড মঞ্জুর করেন।
গ্রেপ্তার আসামি মো. মাসুম হোসেন নিহত মমতাজ পারভীনের বড় ছেলে।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা হত্যাকাণ্ড সম্পর্কে জানতে সাত দিনের আবেদন করলে বুধবার শুনানির দিন মঞ্জুর করে আসামি মাসুমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
খুলনা গেজেট/এএজে

