সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, খুলনা মহানগর শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা সোমবার (২২ জুন) বিকেল ৫টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি গাজী আলাউদ্দিন আহমদ-এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন সংগঠনের উপদেষ্টা ডা. সৈয়দ আবু সইদ, সহ-সভাপতি মো. মোস্তফা সরোয়ার, মোহাম্মদ আরিফ, আব্দুস সালাম শিমুল ও জি এম মোজাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সরদার আবু তাহের, যুগ্ম সম্পাদক মোল্লা মারুফ রশীদ ও এ্যাড. মো. জিনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন, মো. একরামুল হোসেন লিপু, আ: রাজ্জাক জোদ্দার, আফরোজা বুলবুল, রকিব উদ্দিন ফারাজী, বিমল মল্লিক, অসীম কুমার বিশ্বাস, কাজী কামরুল ইসলাম কচি, শেখ ফজলুর রহমান, আখতার জাহান, মো. সিরাজুল ইসলাম ও মো. আকবর আলী প্রমুখ।
সভায় খুলনা মহানগর শাখা অনুমোদন করায় কেন্দ্রীয় সভাপতি ও মহাসচিবকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বক্তারা মানবাধিকার রক্ষায় খুলনা মহানগর কমিটির কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
খুলনা গেজেট/এএজে

