বুধবার । ১০ই জুন, ২০২৬ । ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

প্লাটিনামের ইজারা চায় আরএফএল গ্রুপ

নিজস্ব প্রতিবেদক

এশিয়ার তৃতীয় বৃহত্তর পাটকাল ৬ বছর উৎপাদন হীন ও লোকসানে থাকা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান খুলনার প্লাটিনাম জুবলী জুটমিলে ইজারা চায় বেসরকরি শিল্প প্রতিষ্ঠান আরএফএল গ্রুপ। সরকারের আহবানে টেন্ডারে অংশ নিয়ে বেসরকরি এ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ইতোমধ্যেই পরিদর্শন করেছে মিলটি। তারা এ প্রতিষ্ঠান পুনজ্জীবনের প্রক্রিয়া শুরু করেছে। বিজেএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার কবির উদ্দীন শিকদার আজ বুধবার খালিশপুর পরিদর্শনকালে বন্ধ মিল পরিদর্শনকালে এ নির্দেশনা দেবেন।

ভৈরব নদের তীরে শিল্প শহর খালিশপুর ৫৫ একর জমির ওপর এ জুট মিলের নির্মাণ কাজ শুরু হয়। বছরে ৬১ মেট্রিকটন উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে ১৯৫৫ সালের যাত্রা শুরু করে। পাকিস্তানের খ্যাতিমান শিল্পপতি আগা খান গ্রুপ এ নির্মাণে সহযোগিতা করেন। মূল উদ্যোক্তা পূর্ব পাকিস্তান শিল্প উন্নয়ন কর্পোরেশন। পাকিস্তানের সেই ২২ পরিবারের মধ্যে আগাখান পরিবার অন্যতম। আদমজী, বাওয়ানী ও ইস্পাহনীর মতো তারাও এ মিলের শ্রমিকদের বঞ্চিত করে। সে সময়ে ছাত্র ও শ্রমিকরা আগাখানের বিরুদ্ধে ফুঁসে ওঠে। ৬৯ এর গণ অভ্যুত্থানের সময় শ্রমিকেরা প্রকাশ্যে আগা খানের বিরুদ্ধে অবস্থান নেয়।

মুক্তিযুদ্ধের পর এ শিল্প প্রতিষ্ঠানের বড় একটি অংশের অংশীদার আগা খান দেশ ত্যাগ করে। ১৯৭২ সালে রাষ্ট্রপতি আদেশ নং ২৭ অনুযায়ি মুজিব সরকার মিলটি জাতীয়করণ করে। সেই থেকে লোকসান গুনে আসছে। ব্যাংকের কাছে ঋণের পরিমান প্রায় ৪০ কোটি টাকা। লোকসান এড়াতে বিজেএমসি ২০২০ সালের ১ জুলাই থেকে এ মিল বন্ধ ঘোষণা করে। বিভিন্ন শ্রমিক সংগঠন, সামাজিক সংগঠন দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় মালিকানায় মিল চালুর দাবি করেন। ২০২৪ সালের ৭ জানুয়ারি এবং ২০২৬ সালের ১২ ফেব্রুয়ায়ি জাতীয় নির্বাচানের প্রাক্কালে সব প্রার্থীরা বন্ধ এ মিল চালুর প্রতিশ্রুতি দেন।

দীর্ঘদিন লোকসানে থাকা এ সব শিল্প প্রতিষ্ঠান পুর্নজ্জীবিত বিষয় নিয়ে বাণিজ্য, শিল্প বস্ত্র ও পাট মন্ত্রী আব্দুল মোক্তাদির চৌধুরী চীনের রাষ্ট্রদুসের সাথে সাক্ষাতের পর গণমাধ্যমকে জানান, উৎপাদনহীন এ মিলগুলো এখন ‘ইকোনোমিক লাইফ নেই’। বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে বেসরকারি খাতে দেওয়ার হয়েছে।

এ মিলটি লিজ নেওয়ার জন্য আরএফএল গ্রুপ সরকারে আহবানে সাড়া দিয়ে টেন্ডারে অংশ নিয়েছে বলে জানিয়েছেন বিজেএমসি খুলনা অঞ্চলে সমন্বয়কারী এসএম মামুনুর রশিদ। তিনি খুলনা গেজেটকে বলেন, ইতোমধ্যেই এ শিল্প প্রতিষ্ঠান তাদের আগ্রহে মিলটি পরিদর্শন করেছেন।

তার দেওয়া তথ্যমতে, বিজিএমসির চেয়ারম্যান আজ বুধবার উৎপাদনহীন মিলগুলো পরিদর্শন করবেন। একই সাথে বিজেএমসির স্থানীয় কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন।

প্লাটিনাম জুট মিলের প্রকল্প প্রধান মোঃ মুরাদ হোসেন খুলনা গেজেটকে বলেন, মিলটি ইজারা দেওয়ার বিষয়টি চলমান রয়েছে। দেড় মাস আগে আরএফএল গ্রুপের প্রতিনিধিরা মিল পরিদর্শন করেছে। একইসঙ্গে তারা প্রোপোজালও দিয়েছে।

মিল বেসরকারিকরণ নিয়ে আলাপকালে এ আসনের বাম গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থী জনান্দন দত্ত নান্টু বলেন, সরকার তার প্রতিশ্রতি থেকে সরে এসেছে। সরকার সিদ্ধান্তে অনঢ় থাকলে মিলে স্বল্প সংখ্যক শ্রমিক দিয়ে উৎপাদন করে শিল্পপতিরা লাভের পরিমাণ বাড়াবে। এতে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা হবে না।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন