বুধবার । ২৭শে মে, ২০২৬ । ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

খুলনায় সন্ত্রাসী হামলায় যুবক আহত

নিজস্ব প্রতিবেদক

খুলনা শীর্ষ সন্ত্রাসী পলাশ বাহিনীর সদস্য সন্দেহে রাসেল (২৯) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বত্তরা। গতকাল সোমবার রাত ৮ টার দিকে লবণচরা থানার সাচিবুনিয়া রেল লাইনের নির্জন একটি স্থানে ঘটনাটি ঘটে। আহত যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিহ্নিত সন্ত্রাসী সায়েল ও রোমনসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন ভিকটিম রাসেলকে বলে তুই পলাশ বাহিনীর সদস্য। এ কথা বলে ভয়ভীতি প্রদর্শন করে মোটরসাইকেল যোগে তাকে কৃষ্ণনগর থেকে তুলে নিয়ে সাচিবুনিয়া রেল লাইনের নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে উপস্থিত থাকা আরও ৮-১০ জন সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। হামলায় তার দু’ হাত ও দু’পা ক্ষতিগ্রস্থ হয়। চিৎকারে আশপাশের লোকজন উদ্ধার করে তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়।

লবণচরা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোশারেফ জানান, এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় থানায় এখনও পর্যন্ত কেউ কোনো অভিযোগ দায়ের করেনি। করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন