মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

নগরীতে যুবক গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক

খুলনা নগরীতে দুই পক্ষের বিরোধের জেরে নয়ন (২৫) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) রাত ৮টার দিকে নগরীর টুটপাড়া এলাকার দারোগার বালুর মাঠের ফাঁকা স্থানে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ নয়ন নগরীর আছিবিঘা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খুলনা থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন