মঙ্গলবার । ১৩ই জানুয়ারি, ২০২৬ । ২৯শে পৌষ, ১৪৩২

নগরীতে আবারও যুবককে হত্যার উদ্দেশ্যে গুলি

নিজস্ব প্রতিবেদক

সাড়ে ৯ ঘণ্টার ব্যবধানে নগরীতে আবারও এক যুবকের ওপর গুলির ঘটনা ঘটেছে। রোববার (৩০ নভেম্বর) রাত ৯টার দিকে নগরীর জিন্নাহপাড়া এলাকায় দুর্বৃত্তরা সম্রাট কাজী নামের এক যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ে। লক্ষ্যভ্রষ্ট গুলিটি তার বাম হাতে লাগে।

আহত সম্রাট কাজী শিপইয়ার্ডে অফিস সহকারী হিসেবে কাজ করেন। তিনি নড়াইলের বাসিন্দা কাজী আজিজুর রহমানের ছেলে এবং বর্তমানে শিপইয়ার্ড এলাকায় বসবাস করেন।

এ তথ্য নিশ্চিত করেছে লবণচরা থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন