বুধবার । ২৯শে এপ্রিল, ২০২৬ । ১৬ই বৈশাখ, ১৪৩৩

খুলনায় ২০টি অতিথি পাখি শিকার, একজনের জরিমানা

নিজস্ব প্রতিবেদক

খুলনায় ২০টি অতিথি পাখি শিকার ও বিক্রির চেষ্টার দায়ে সরোয়ার গাজী নামের এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শীতের এসব অতিথি পাখির মধ্যে রয়েছে ডোমকুর ১৯টি ও একটি হাঁস পাখি। পরে পাখিগুলোকে প্রকৃতিতে অবমুক্ত করা হয়।

বুধবার (২২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আড়ংঘাটা বাইপাস সড়ক থেকে ওই পাখি বিক্রেতাকে আটক করে পুলিশ।

আড়ংঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামান বলেন, আজ সকালে ২০টি অতিথি পাখিসহ সরোয়ার গাজীকে আটক করা হয়। পরে ডুমুরিয়া উপজেলার সহকারি কমিশনার (ভূমি) এস এম আশিস মোমতাজ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পাখি শিকারের দায়ে সরোয়ার গাজীকে বণ্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন -২০১২ এর ৩৮ (১) ধারায় ৫ হাজার টাকা জরিমানা করেন। পরে অতিথি পাখিগুলোকে ঘোড়ার দ্বারা সুইচগেট এলাকায় অবমুক্ত করা হয়েছে।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন