বুধবার । ২৯শে এপ্রিল, ২০২৬ । ১৬ই বৈশাখ, ১৪৩৩

দিঘলিয়ায় নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা 

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ খুলনা জেলা কার্যালয়ের আয়োজনে এবং দিঘলিয়া উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
বুধবার (১৫ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় উপজেলার ৫০টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ অংশগ্রহণ করেন। দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপ-পরিচালক রেবেকা খান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ নুরুল ইসলাম।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ মোখলেছুর রহমান। তিনি পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে খাবারের শ্রেণীবিভাগ,খাবার উৎপাদন, সরবরাহ এবং প্রক্রিয়াজাতকরণে কিভাবে খাবার দূষিত হয় এবং খাবার সম্পর্কে প্রচলিত বিভিন্ন ভ্রান্ত ধারণা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এ সময় তিনি উপস্থিত শিক্ষকদের খাদ্য সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের বিজ্ঞানসম্মত উপায়ে উত্তর দেন।

প্রধান অতিথি তার বক্তৃতায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বর্তমান কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন এবং অনিরাপদ ও ভেজাল খাদ্য প্রতিরোধে শিক্ষকের করণীয় এবং তাদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বিশেষ অতিথি উপজেলা শিক্ষা অফিসার তার বক্তৃতায় উপস্থিত স্কুল শিক্ষকদের স্কুলের বাচ্চাদের মধ্যে নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন।অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষকগণ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাথে সম্মিলিত কাজের মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন