বুধবার । ২৯শে এপ্রিল, ২০২৬ । ১৬ই বৈশাখ, ১৪৩৩

বৈকালীতে বিএনপি কার্যালয়ে আগুন

গেজেট ডেস্ক

খুলনার বৈকালীতে বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার দুপুর ১২টার দিকে খুলনা-যশোর মহাসড়কের বৈকালী বাজারে রাস্তার পূর্ব পাশে বিএনপির ১৪ নম্বর ওয়ার্ড কার্যালয়ে আগুন দেওয়া হয়।

এতে কার্যালয়ের টেবিল-চেয়ারসহ সব আসবাবপত্র ও কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। এই কার্যালয়টির বিপরীতে রাস্তার পশ্চিম পাশে আওয়ামী লীগের কার্যালয়।

প্রত্যক্ষদর্শী এক চায়ের দোকানদার নাম না প্রকাশ করা শর্তে বলেন, ‘৫০-৬০ জন একটি দল সরকারের পক্ষে স্লোগান দিতে দিতে মোটরসাইকেলে এসে বিএনপি কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়।’

তিনি আরও বলেন, ‘এ সময় তারা আশেপাশের বেশ কয়েকটি দোকানে ভাঙচুর চালায়।’

জানতে চাইলে খুলনা বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা বলেন, ‘আওয়ামী লীগের লোকজন আমাদের কার্যালয়ে আগুন দিয়েছে।’

বৈকালীতে বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার বিষয়ে জানতে চাইলে খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ‘আমরা বিএনপি কার্যালয়ে আগুনের খবর পেয়ে সেখানে গিয়ে আগুন নেভানোর ব্যবস্থা করেছি।’

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন