রবিবার । ২৮শে জুন, ২০২৬ । ১৪ই আষাঢ়, ১৪৩৩

ডুমুরিয়ায় দুর্নীতি দমন কমিশন কর্তৃক শিক্ষা উপকরণ বিতরণ

ডুমুরিয়া প্রতিনিধি

দূর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনার আয়োজনে আজ রোববার সকালে ডুমুরিয়ার গুটুদিয়া অক্রুর চন্দ্র গোলদার বান্ধব মাধ্যমিক বিদ্যালয় ও চুকনগর বালিকা বিদ্যালয়ের সততা সেন্টার পরিদর্শন, শিক্ষা উপকরন বিতরন ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দূর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপ-পরিচালক মোঃ আব্দুল ওয়াদুদ, উপ-সহকারী পরিচালক মোঃ রুবেল হোসেন।

প্রধান অতিথি সততা সেন্টার পরিদর্শন ও স্কুলের ৫০ জন করে একশ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা দূনীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ আবুল কালাম মহিউদ্দিন , সহ সভাপতি ও শিক্ষক সৌমিত্র বিশ্বাস , প্রভাষক চন্দনা বিশ্বাস , কমিটির সদস্য জাহিদুর রহমান বিপ্লব , দীনেশ মন্ডল , বিউটি বিশ্বাস , রাকিবুজ্জামান পিন্টু , স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ মফিজুল ইসলাম , সহকারী শিক্ষিকা সালমা পারভীন , হারুনার রশিদ , এম এম আরিফুজ্জামান মিল্টন।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন