বুধবার । ২৯শে এপ্রিল, ২০২৬ । ১৬ই বৈশাখ, ১৪৩৩

খুলনায় তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, মামলা

নিজস্ব প্রতিবেদক

খুলনা নগরীর দৌলতপুরে এক তরুণীকে (২২) গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত ১৩ সেপ্টেম্বর ১৫ জন দুর্বৃত্ত তাকে সংঘবদ্ধ ধর্ষণ করেন।
এ ঘটনায় সোমবার (১৮ সেপ্টেম্বর) দৌলতপুর থানায় তিনজনের নাম উল্লেখসহ আরও ১৫ জনের নামে মামলা করেছেন ভুক্তভোগী। এখনও অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

নগরীর দৌলতপুর থানার ওসি কাজী কামাল হোসেন জানান, ভুক্তভোগী নগরীর দৌলতপুরের কেশবলাল সড়কের বাসিন্দা। তার ভাড়া বাড়িতে ৫দিন আগে ধর্ষণের ঘটনা ঘটলেও আতংকে ভুক্তভোগী বিষয়টি গোপন রাখেন। সোমবার বিষয়টি জানতে পেরে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ভুক্তভোগী লিখিত এজাহার দিলে মামলাটি গ্ৰহণ করা হয়। আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের কঠোর অভিযান চলছে।

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন