রবিবার । ২৮শে জুন, ২০২৬ । ১৪ই আষাঢ়, ১৪৩৩

কয়রায় বৈদ্যুতিক ইঁদুর মারার ফাঁদে যুবকের মৃত্যু

কয়রা প্রতিনিধি

খুলনার কয়রায় বৈদ্যুতিক ইঁদুর মারার ফাঁদে স্পৃষ্ট হয়ে ইয়াছিন সানা (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।সে উপজেলার আমাদী ইউনিয়নের বেজাপাড়া গ্রামের সবুর সানার ছেলে।

গতকাল শনিবার দিবাগত রাত ৮ টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় আছাদুল নামের আর এক মৎস্যজীবি আহত হয়েছে। তাকে কয়রা উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান,ইয়াছিন সানা ও আছাদুল ইসলাম শনিবার রাতে বেজপাড়া বিলে মাছ ধরার জন্য রবিন মিস্ত্রীর জমির উপর দিয়ে যাচ্ছিল। ওই জমিতে আগে থেকে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদ পাতা ছিলো। এসময় বিদ্যুৎতিক ফাঁদে স্পৃষ্টের ঘটনা ঘটে।

সংবাদ পেয়ে এলাকাবাসি তাদেরকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইয়াছিন সানাকে মৃত্যু ঘোষনা করেন।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, বিষয়টি জানার পর রবিনকে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রাখা হয়েছে।

এদিকে নিহত ইয়াছিন সানার লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন