বৃহস্পতিবার । ৩০শে এপ্রিল, ২০২৬ । ১৭ই বৈশাখ, ১৪৩৩
সাঈদীর মৃত্যুতে শোক

পাইকগাছায় ছাত্রলীগের ৫ নেতা বহিষ্কার

পাইকগাছা প্রতিনিধি

জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় খুলনার পাইকগাছা উপজেলার চারটি ইউনিয়নে ছাত্রলীগের পাঁচ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) উপজেলা ছাত্রলীগ সভাপতি পার্থ প্রতিম চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ফাইমীন সরদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন, ছাত্রলীগের চাঁদখালী ইউনিয়ন শাখার সহ-সভাপতি মোঃ নাজমুল ফারাবী, ছাত্রলীগের লস্কর ইউনিয়ন শাখার যুগ্ম আহবায়ক মোঃ রেজওয়ান হোসেন, ছাত্রলীগের হরিঢালী ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ রিয়াজ হোসেন রাফিন, ছাত্রলীগের গদাইপুর ইউনিয়ন শাখার দপ্তর সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম ও ছাত্রলীগের গদাইপুরের তকিয়া ৯নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মোঃ সাকিব ঢালী।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্রলীগের নীতি, আদর্শ ও সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ পাওয়ায় তাদের সাংগঠনিক পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন