সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

বেনাপোলে ১০ কেজি গাঁজাসহ বিক্রেতা আটক

শার্শা প্রতিনিধি

বেনাপোল পোর্ট থানার ধাণ্যখোলা গ্রাম থেকে ১০ কেজি গাঁজাসহ রায়হান উদ্দিন মিলন (৪৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। সোমবার রাত ১১ টার দিকে তাকে আটক করে পুলিশ। সে ৪নং ঘিবা গ্রামের মীর কাসেম আলীর ছেলে।

পুলিশ জানায়, তাদের কাছে গোপন খবর আসে রায়হান উদ্দিন মিলন ভারত থেকে বিপুল পরিমাণ গাঁজার একটি চালান এনে ধান্যখোলা হাই স্কুলের পিছনে অবস্থান করছে। এমন সংবাদে বেনাপোল পোর্ট থানা পুলিশের একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করেন।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত মাদক বিক্রেতার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আজ মঙ্গলবার দুপুরে যশোর কোর্টে সোপর্দ করা হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন