মঙ্গলবার । ৫ই মে, ২০২৬ । ২২শে বৈশাখ, ১৪৩৩

যশোরে ফার্নিচার ব্যবসায়ী ছুরিকাহত

যশোর প্রতিনিধি

যশোরে মারুফ হোসেন অপু (২০) নামে এক ফার্নিচার ব্যবসায়ী সন্ত্রাসীদের ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছে। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের মধুগ্রাম স্কুলমাঠে এ হামলার ঘটনা ঘটে। আহত মারুফ হোসেন অপু ওই গ্রামের হারুন অর রশিদের ছেলে।

আহত অপু বলেন, তার সাথে একই গ্রামের রাজুর টাকা সংক্রান্ত লেনদেন ছিল। এদিন রাতে তিনি রাজুর সাথে গ্রামের স্কুুলমাঠে কথা বলছিলেন। এসময় একই এলাকার নয়ন, রাশেদ, জীবন ও মালেক আচমকা হামলা চালিয়ে তাকে এলোপাতাড়ি মারপিট করে। একপর্যায়ে আমি মাটিতে পড়ে গেলে তারা আমার নিতম্বে দুটি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তার চিৎকার শুনে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

যশোর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জসিম উদ্দিন বলেন, অপুকে চিকিৎসা দিয়ে ওয়ার্ডে পাঠানো হয়েছে। তবে তিনি শংঙ্কামুক্ত নন।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন