সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

যশোরে পিস্তলসহ যুবক আটক

যশোর প্রতিনিধি

যশোরে র‌্যাবের অভিযানে শহরের শংকরপুর থেকে বুধবার (২১ অক্টোবর) রাতে আরিফুজ্জামান ইমন (২১) নামে এক যুবক অস্ত্রসহ আটক হয়েছে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি দেশি পিস্তল।

র‌্যাব-৬ যশোর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বুধবার রাত পৌনে একটার দিকে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট এম সারোয়ার হুসাইনের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শংকরপুর জমাদ্দারপাড়ার সিরাজুল ইসলামের মুদি দোকানের সামনে অভিযান চালান। এ সময় সেখান থেকে একটি দেশি পিস্তলসহ আরিফুজ্জামান ইমনকে আটক করা হয়। সে শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার মেহেদী হাসান মামুনের ছেলে। এ ঘটনায় কোতোয়ালি থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন