সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

কেশবপুরে হামজা ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা

কেশবপুর প্রতিনিধি

বৈধ কাগজপত্র না থাকায় ইট প্রস্তুত ও ভাটা ব্যবস্থাপনা আইন ২০১৩ এর (৪) ধারা মোতাবেক কেশবপুরের সন্নাস গাছা এলাকার মের্সাস হামজা ব্রিকসকে ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ইরুফা সুলতানা সঙ্গীয় ফোর্স নিয়ে ঐ ভাটায় অভিযান চালায়।

এসময় ভাটার মালিককে না পেয়ে ম্যানেজার তপন চক্রবর্ত্তীর কাছে উক্ত ভাটার বৈধ কাগজপত্র দেখতে চান। ভাটার কোন বৈধ কাগজপত্র না থাকার অভিযোগে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর ক্ষমতাবলে এ্যসিল্যান্ড ইরুফা সুলতানা ভাটার ম্যানেজার তপনকে ৫০ হাজার টাকার জরিমানা প্রদান করেন। অভিযানকালে ভুমি অফিসের পেশকার ফারুক হোসেনসহ পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন