সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

চৌগাছায় বিষপানে নারীর আত্মহত্যা

চৌগাছা প্রতিনিধি

যশোরের চৌগাছায় পারিবারিক কলহে রশিদা বেগম (৫৬) নামের এক নারী বিষপানে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার রামভাদ্রপুর (কুষ্টিয়া) গ্রামের নজরুল ইসলামের স্ত্রী ও ৪ কন্যা সন্তানের জননী।

মঙ্গলবার (২০ এপ্রিল) সকালে নিজ বাড়িতেই তিনি বিষপান করেন। নিহতের স্বজনরা জানান, তুচ্ছ ঘটনায় মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে রশিদা বেগম বিষপান করে। বেলা সাড়ে ১০ টার দিকে বুঝতে পেরে মুমুর্ষ অবস্থায় চৌগাছা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ আনজুম সানিয়া বলেন, হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।

দশপাকিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল জলিল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

খুলনা গেজেট/ এস আই

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন