সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

যশোরে শেখ রাসেলের ভাস্কর্য ভাঙচুর, একজন আটক

যশোর প্রতিনিধি

যশোর শহরের চারখাম্বা মোড়ে স্থাপিত শেখ রাসেল ভাষ্কর্য ইট মেরে ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় আজিম ফকির নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার ভোর ৩টার দিকে এ ভাঙচুরের ঘটনাটি ঘটে।

আটক আজিম ফকির যশোর সদর উপজেলার আড়পাড়া গ্রামের মৃত জয়নাল ফকিরের ছেলে। তিনি প্রিন্টিং প্রেস ব্যবসায়ী বলে পুলিশ জানিয়েছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, আজিম ফকির বিভিন্ন মাজারে মাজারে ঘুরে বেড়ান। এদিন ভোর তিনটার দিকে তিনি ঘুরতে ঘুরতে শহরের চারখাম্বার মোড়ে যান। এসময় তিনি কয়েকটি ইট নিয়ে শেখ রাসেলের ভাষ্কর্য লক্ষ্য করে ছুড়ে মারেন। এতে ভাষ্কর্যের কাঁচ ভেঙ্গে যায়। ভাষ্কর্যের পাশে দায়িত্বরত পুলিশ সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে আজিম ফকিরকে আটক করে।

তিনি আরো বলেন, আজিম ফকিরের কথাবার্তা অসংলগ্ন। তিনি এর আগে মাদক মামলায় জেলও খেটেছেন। ফলে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রকৃত কারণ উদঘাটন সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন