সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

আইসিইউ’র দাবিতে যশোরে অবস্থান কর্মসূচি

যশোর প্রতিনিধি

যশোর জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে সরকারি হাসপাতালে পূর্ণাঙ্গ আইসিইউ ব্যবস্থা চালু, ইউনিয়ন পর্যায়ে করোনার স্যাম্পল সংগ্রহ কর্ণার এবং গ্রাম ও শহরের গরীব মানুষের মাঝে বিনামূল্যে খাদ্য সরবরাহের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। পরে জেলা প্রশাসক বরাবরে এ দাবিতে স্মারকলিপি দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন বাসদ (মার্কসবাদী) জেলা সমন্বয়ক হাসিনুর রহমান, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটু, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন