সোমবার । ১৫ই জুন, ২০২৬ । ১লা আষাঢ়, ১৪৩৩

সাবেক ধর্মপ্রতিমন্ত্রী মুফতি ওয়াক্কাসের কবর জিয়ারত বিএনপি নেতৃবৃন্দের

মণিরামপুর প্রতিনিধি

যশোরে-৫ মণিরামপুর আসন থেকে নির্বাচিত সাবেক তিন বারের সংসদ সদস্য ও সাবেক ধর্মপ্রতিমন্ত্রী, বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের সিনিয়র সহ-সভাপতি মুফতি মুহাম্মদ ওয়াক্কাসের কবর যিয়ারত করেন মণিরামপুর উপজেলা বিএনপিসহ তার অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি সাবেক পৌর মেয়র এ্যাড.শহীদ ইকবাল হোসেন, পৌর বিএনপি’র সভাপতি খায়রুল ইসলাম, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুর রহমান, যুব বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুক, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি খান শফিয়ার রহমান প্রমুখ।

খুলনা গেজেট/কেএম

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন