সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

শার্শা সীমান্তে ১৫ পিস সোনার বারসহ পাচারকারী আটক

শার্শা প্রতিনিধি

যশোরের শার্শা সীমান্তের পাঁচভুলোট গ্রামের পাকা রাস্তার উপর থেকে ১ কেজি ৭৫০ গ্রাম ওজনের ১৫টি সোনার বারসহ রানা হামিদ (২৬) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার (০১ এপ্রিল) দুপুরে তাকে আটক করা হয়। আটক রানা হামিদ বেনাপোল পোর্ট থানার খলসী গ্রামের আব্দুল গফফারের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদে জানতে পারি সোনা পাচারকারীর একটি চক্র বেনাপোল বাজার থেকে সোনার একটি চালান নিয়ে শার্শার পাঁচভুলোট সীমান্তে দিয়ে ভারতে পাচারের জন্য গোপন অবস্থানে রয়েছে। এমন গোপন সংবাদে পাঁচভুলোট গ্রামে অভিযান চালিয়ে সন্দেহভাজন ইজিবাইক চালক রানা হামিদ নামে এক যুবককে আটক করা হয়। এ সময় তার শরীর তল্লাশি করে ৩টি প্যাকেটে মোট ১৫টি সোনার বার পাওয়া যায়। জব্দকৃত সোনার ওজন ১কেজি ৭৫০ গ্রাম।
অাটক রানা হামিদ র্দীর্ঘদিন ধরে চোরচালানের সাথে জড়িত বলে স্বীকার করে। উদ্ধারকৃত সোনার মুল্য প্রায় ৯৪ লাখ টাকা বলে জানায় বিজিবি।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মঞ্জুর-এলাহী সোনা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, সোনারবার সহ আটককৃতকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন