সোমবার । ১৫ই জুন, ২০২৬ । ১লা আষাঢ়, ১৪৩৩

কেশবপুরে নারী দিবস পালন

কেশবপুর প্রতিনিধি

কেশবপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। সোমবার দিবসটি পালন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান নাসিম সাদেক, কেশবপুর থানার ওসি (তদন্ত) ওহিদুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী। অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, নারী জনপ্রতিনিধি, ক্ষুদ্র নারী উদ্যোক্তা ও বিভিন্ন নারী সংগঠন ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন