সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

কেশবপুরে ইয়াবাসহ যুবক আটক

কেশবপুর প্রতিনিধি

কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ ফরহাদ গাজী নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসীম উদ্দীনের নির্দেশে বৃহস্পতিবার রাতে উপ-পরিদর্শক অরূপ কুমার বসু, সহকারী উপ-পরিদর্শক বিপুল বিশ্বাস ও কাজী রহমত সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কেদারপুর এলাকায় অভিযান চালিয়ে কেদারপুর গ্রামের নেছার আলী গাজীর মাদক ব্যবসায়ী ছেলে ফরহাদ গাজীকে (৩৪) গ্রেফতার করে। ওই সময় তার কাছ থেকে ১০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দীন বলেন, ইয়াবাসহ ফরহাদ গাজীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে শুক্রবার সকালে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন