শনিবার । ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৮ই ফাল্গুন, ১৪৩২

যশোরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

যশোর প্রতিনিধি

যশোরে সড়ক দুর্ঘটনায় আহত রফিকুল ইসলামের (৩৫) মৃত্যু হয়েছে। তিনি শহরের রায়পাড়া এলাকার মুন্সি ফজলু খলিফার ছেলে।

মৃতের স্বজনরা জানিয়েছেন, রোববার দুপুরে তিনি শহর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে দুপুর পৌঁনে ৩টার দিকে রায়পাড়া জামে মসজিদের সামনে পৌঁছালে একটি বাইসাইকেলের সাথে তার ধাক্কা লাগে। এরপর তিনি পাশে থাকা একটি মাইক্রোবাসের ওপর গিয়ে পড়েন। এতে গুরুতর আহত হন রফিকুল। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকায় রেফার করা হয়। ঢাকায় নেয়ার পথে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন