সোমবার । ১৬ই মার্চ, ২০২৬ । ২রা চৈত্র, ১৪৩২

রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

ঝিনাইদহের কালীগঞ্জে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় আমিরুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১৬ মার্চ) দুপুর ২টার দিকে কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকার বেলাট দৌলতপুর গ্রামের গলাকাটা মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমিরুল ইসলাম ওই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে তিনি গলাকাটা মসজিদের সামনে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় পিছন দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ধাক্কায় তিনি রাস্তার ওপর ছিটকে পড়েন এবং মাথায় গুরুতর আঘাত পান।

গ্রামবাসী তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে, জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন