মঙ্গলবার । ৫ই মে, ২০২৬ । ২২শে বৈশাখ, ১৪৩৩

আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

যশোর প্রতিনিধি

র‌্যাব-৬ যশোরের সদস্যরা শহরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৯৮ পিছ ইয়াবা, নগদ টাকা ও মোবাইল ফোনসহ কামরুল হাসান নামে এক মাদক কারবারীকে আটক করেছে। তিনি বাঘারপাড়া উপজেলার যাদবপুর গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের ডিএডি আব্দুর রউফ জানান, ২৬ জানুয়ারি রাতে যশোর শহরের কাপুড়িয়াপট্টির মেঘনা আবাসিক হোটেলের দ্বিতীয়তলায় অভিযান চালানো হয়। এসময় হোটেলের ৩নং রুম থেকে কামরুল হাসানকে আটক করা হয়। পরে তার দখল থেকে ১৯৮ পিছ ইয়াবা ও নগদ ৫শ’৩০ টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে তাকে কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা করা হয়েছে।

 

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন