সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

শার্শায় ফেনসিডিলসহ যুবক আটক

শার্শা প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা বুধবার রাতে এক অভিযান চালিয়ে ৩৭৫ বোতল ফেনসিডিল ও একটি প্রাইভেটকার সহ সবুজ হোসেন (২৩) নামে এক যুবককে আটক করেছে। আটক সবুজ যশোরের ঝিকরগাছা থানার সোনাকুড় গ্রামের তবিবুর রহমানের ছেলে।

বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার বিশ্বাস জানান, গোপন সংবাদে জানতে পারি জামতলা-বালুন্ডা পাঁকা রাস্তার জামতলা বাজার এলাকায় একজন মাদক ব্যবসায়ী ফেনসিডিলের একটি চালান এনে গোপন অবস্থানে রয়েছে।এমন একটি সংবাদে সেখানে অভিযান চালিয়ে সবুজ হোসেন নামে একজনকে ৩৭৫ বোতল ফেনসিডিল ও একটি প্রাইভেটকারসহ হাতেনাতে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আজ বৃহস্পতিবার দুপুরে মাদক আইনে মামলা দিয়ে যশোর কোর্টে সোপর্দ করা হবে বলে জানান ওসি উত্তম কুমার বিশ্বাস।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন