সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

মণিরামপুরে মোটরসাইকেল-ইজিবাইক সংঘর্ষে বৃদ্ধা নিহত

মণিরামপুর প্রতিনিধি

মণিরামপুরে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইন্তাজ আলী (৬৮) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। সোমবার রাত ১১টার দিকে উপজেলার বেগারীতলা বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইন্তাজ আলী যশোর সদর উপজেলার ডহরসিংগা গ্রামের মৃত ইবাদ আলীর পুত্র।

স্থানীয়রা জানায়, ইজিবাইক ও মোটরসাইকেলের সংঘর্ষে ইজিবাইকের যাত্রী ইন্তাজ আলী গুরুতর আহত হন। খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এসময় তার অবস্থার অবণতি দেখে জরুরি বিভাগ থেকে যশোরে রেফার করার পর তার মৃত্যু ঘটে। বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি মেম্বর ইকবাল হোসেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন