সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

কেশবপুরে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই-কম্বল বিতরণ

কেশবপুর প্রতিনিধি

কেশবপুরে শনিবার দুপুরে সুবোধ মিত্র মেমোরিয়াল অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের ২৪৫ জন শিক্ষার্থীদের মাঝে বই ও কম্বল বিতরণ করা হয়েছে। বিদ্যালয়ের চত্ত্বরে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সুবোধ মিত্র কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি জে বি মুন্না।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিলন মিত্র। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন রোটারী ক্লাব অব খুলনা সিটির সাধারণ সম্পাদক ও সোনাডাঙ্গা থানা আ’লীগের প্রচার সম্পাদক নাসরিন ইসলাম। বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান বাবু, খুলনা মহানগর ২৪ নম্বর ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি মনজুর শামিম বাবু, বটিয়াঘাটা থানা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রেহেনা আফরোজ শোভা ও বিশিষ্ট ব্যবসায়ী শহিদুল ইসলাম মিল্টন ভূইয়া। এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অবসরপ্রাপ্ত শিক্ষক দীপক মুখার্জী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন