শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে : প্রধানমন্ত্রী

গেজেট প্রতিবেদন

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সামাজিক শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। জনগণের সমর্থন থাকলে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা সম্ভব। রবিবার (৯ আগস্ট) দুপুর আড়াইটার দিকে চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে ‘গৃহ হস্তান্তর, অনুদান ও ত্রাণসামগ্রী বিতরণ’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সমুদ্র উপকূলে কারখানা নির্মাণ করে কর্মস্থানের ব্যবস্থা করা হবে। লবণ চাষীদের ন্যায্যমূল্য নিশ্চিত করবে সরকার।

প্রধানমন্ত্রী বলেন, জ্বালানি নিয়ে ১০ বছরের পরিকল্পনা সংসদে উপস্থাপন করা হবে। বিরোধীদলকে বিভ্রান্তি সৃষ্টি না করার আহ্বান জানান তিনি।

এর আগে বাঁশখালীর বাহারছড়া গ্রামে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষদের পুনর্বাসনে সরকারের কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ-খবর নেন প্রধানমন্ত্রী ।

এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ত্রাণ ও দুযোর্গ প্রতি মন্ত্রী আসাদুল হাবিব দুলু প্রমূখ উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন