রবিবার । ১৪ই জুন, ২০২৬ । ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

শার্শায় ৫ লাখ ডলার সহ দুই পাচারকারী আটক

শার্শা প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলার উলাশী এলাকা থেকে হুন্ডির ৫ লাখ ডলারসহ দুইজন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড (বাংলাদেশ) বিজিবি সদস্যরা। যা বাংলাদেশি টাকায় ৪ কোটি ৪০ লাখ ৫৩০০ টাকা।

আটককৃতরা হলেন, চাঁদপুর জেলার মতলব থানার খাগুড়িয়া গ্রামের আব্দুর রশিদ ব্যাপারীর ছেলে রিদয় হোসেন (২০) ও কুমিল্লা জেলার দাউদকান্দি থানার তুলাতলা গ্রামের মফিজুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (২৮)। রবিবার (২০ ডিসেম্বর ) ভোরে শার্শা উপজেলার উলাশী এলাকা থেকে তাদের আটক করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোঃ সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, অভিযান চালিয়ে শার্শা উপজেলার উলাশী এলাকা থেকে ৫ লাখ ডলার সহ রিদয় ও আশরাফুলকে আটক করা হয়। এ সময় তাদের ব্যবহার করা ঢাকা মেট্রো গ, ৩১-৭৮০৯ নম্বরের একটি টয়োটা প্রাইভেটকার আটক করা হয়। আসামিদের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন