মণিরামপুরে প্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার

মণিরামপুর প্রতিনিধি

মণিরামপুরে পুলিশ শারীরিক প্রতিবন্ধী শাহিন আলম (১১) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মঙ্গলবার ১৫ ডিসেম্বর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহত শাহিন আলম উপজেলার ভোজগাতী ইউনিয়নের টুনিয়াঘরা গ্রামের সাহেব আলীর পুত্র। পরিবারের পক্ষ থেকে মণিরামপুর থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

নিহতের পরিবারের দাবী শাহীন আলম শারীরিক প্রতিবন্ধী পাশাপাশি মৃগীরোগে আক্রান্ত ছিল। গত সোমবার বিকেলে বাড়ির পাশে পুকুরে ভাসমান অবস্থায় দেখে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি পুলিশকে জানালে থানা পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরী করেন। এসময় নিহতের চোখের নিচে রক্তের দাগ দেখে মরদেহ উদ্ধার করে থানায় এনে মঙ্গলবার ১৫ ডিসেম্বর সকালে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

খুলনা গেজেট/এ হোসেন




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন