রবিবার । ২২শে মার্চ, ২০২৬ । ৮ই চৈত্র, ১৪৩২

র‌্যাবের অভিযানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের মণিরামপুর উপজেলার পল্লিতে র‍্যাবের অভিযানে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি খোকন গ্রেপ্তার হয়েছে। রবিবার (২২ মার্চ) দুপুরে উপজেলার বাজুয়াটোলা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আটক খোকন ঢাকার দোহার থানার উত্তর মৌরা এলাকার ইসলাম মাতবরের ছেলে।

র‍্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বী প্রিন্স জানান, ২০০৮ সালে জমিসংক্রান্ত বিরোধের জেরে খোকন তার চাচা মান্নান মাতবরের ছেলে, শিশু নুর মোহাম্মদকে হত্যা করে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের হয়। মামলার পর থেকেই খোকন পলাতক ছিলেন। পরবর্তীতে ঢাকার একটি আদালত তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, খোকন বাজুয়াটোলা গ্রামে তার ফুফাতো শ্যালক নাজমুলের বাড়িতে অবস্থান করছেন। এরই পরিপ্রেক্ষিতে রবিবার দুপুর ১টার দিকে র‍্যাব অভিযান চালিয়ে তাকে আটক করে। পরবর্তীতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন