সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে যশোরে আইনজীবীদের বিক্ষোভ

যশোর প্রতিনিধি

‘ভাস্কর্য ভেঙে বাঙালির হৃদয় থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম মুছে ফেলা যাবে না। এটি একটি আদর্শ ও চেতনাকে লাঞ্ছিত করা। রোববার যশোর জেলা ও দায়রা জজ আদালতের সামনে জেলা আইনজীবী সমিতির আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে আইনজীবীরা একথা বলেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি এম ইদ্রিস আলী, সহ সভাপতি খোন্দকার মোয়াজ্জেম হোসেন মুকুল, নব নির্বাচিত সভাপতি কাজী ফরিদুল ইসলাম, সহসভাপতি জিএম মুছা, নবনির্বাচিত সাধারণ সম্পাদক শাহানুর আলম শাহীন, জিপি বাহাউদ্দীন ইকবাল, সিনিয়র আইনজীবী আব্দুল কাদির, মোস্তাফিজুর রহমান মুকুল, আবুল কায়েস, অসীম ঘোষ, আবু বক্কর, মোশারফ হোসেন, গনতান্ত্রিক আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলু, আমিনুর রহমান হিরু, নবকুমার কুন্ডু, সৈয়দ কবীর হোসেন জনিসহ শতাধিক আইনজীবী ও আদালতের আইন কর্মকর্তাবৃন্দ।

খুলনা গেজেট/এ হোসেন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন