বৃহস্পতিবার । ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ । ২২শে মাঘ, ১৪৩২

যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

র‍্যাব-৬ যশোরের অভিযানে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ হোসেন আটক হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে সদর উপজেলার মধুগ্রাম এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক মারুফ হোসেন (২৭) মধুগ্রামের বাসিন্দা।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬ যশোরের একটি অভিযানিক দল জানতে পারে, মারুফ তার বাড়িতে অবৈধ আগ্নেয়াস্ত্র সংরক্ষণ করে রেখেছে এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে। এ তথ্যের ভিত্তিতে র‍্যাব সদস্যরা দ্রুত অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সাক্ষীদের উপস্থিতিতে তার হেফাজত থেকে একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। এসময় তাকে আটক করা হয়।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, আটককৃত মারুফ একজন পেশাদার অপরাধী ও তার বিরুদ্ধে যশোরসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা, ভয়ভীতি প্রদর্শনসহ নানা অভিযোগে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।

এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কিনা, সে বিষয়ে অনুসন্ধান শুরু করেছে র‍্যাব।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন