সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

যশোরে বলাৎকারের শিকার আট বছরের শিশু

যশোর প্রতিনিধি

যশোরে আট বছর বয়সী এক শিশু বলাৎকারের শিকার হয়েছে। এ ঘটনায় অসুস্থ শিশুকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ অভিযোগে কমলচন্দ্র কর্মকার (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শহরের ষষ্ঠিতলাপাড়ায় এ ঘটনাটি ঘটে।

শিশুটির বাবা মোহাম্মাদ শাহীন জানান, শহরের ষষ্ঠিতলাপাড়ার কমলচন্দ্র কর্মকার তার সন্তানকে বল দেয়ার কথা বলে ফুঁসলিয়ে নিজ ঘরে নিয়ে বলাৎকার করে। এতে শিশুটির রক্তক্ষরণ শুরু হয়। শিশুটি বাড়িতে ফিরলে তার কাছ থেকে ঘটনা শুনে তিনি কোতয়ালী থানায় অভিযোগ করেন। এরপর অভিযান চালিয়ে ষষ্ঠিতলা এলাকা থেকেই কমলচন্দ্র কর্মকারকে আটক করে পুলিশ।

যশোর কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ তাসমীম আলম জানান, কমলচন্দ্র কর্মকারকে দুপুরেই আটক করা হয়েছে। এছাড়া নির্যাতিত শিশুকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসার পাশাপাশি ওই শিশুর ডাক্তারি পরীক্ষা করা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা। এ ঘটনায় শিশুর বাবা মোহাম্মাদ শাহীন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন।

খুলনা গেজেট/এ হোসেন

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন